• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ!

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেফতার।

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আরাজি ডাংঙ্গী পুকুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন ওরফে ঝালাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ডাংঙ্গী পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category