• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁয় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

Reporter Name
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রাফি হোসেন:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান ও বর্ষা বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি দিবসটির তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে এবং বীর শহিদদের স্মৃতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category