• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন! স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ! নরসিংদীতে নদী দূষণরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ নরসিংদী সদরের এমপি খাইরুল কবির খোকন! দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন! ৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ! পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা!

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত কয়লা-ভুষিসহ দুই কাঠের বোট জব্দ।

Reporter Name
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

মোহাম্মদ হোসাইন।কক্সবাজার প্রতিনিধি:

চোরাচালান রোধে পরিচালিত অভিযানে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চোরাইকৃত খনিজ কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা এবং ৬০০ কেজি গমের ভুষি জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত আলামত ও কাঠের বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তিনি জানান, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category