• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
প্রেমের মরা জলে না ডুবে শুকনাতেই ডুবে মরলো পরিবার নিয়ে! কাজিপুরে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ সম্পন্ন! রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তার! পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম*রদেহ উদ্ধার! অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট! রায়পুরাতে (নরসিংদী) মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক! সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা! ঠাকুরগাঁও-১আসনে জয়ের সমীকরণে হিন্দু ভোটাররা, নজর বিএনপি-জামায়াতের মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস! পূর্বাচলে ডিআইজির রহস্যঘেরা প্রমোদ ভবনে মাদক আড্ডায় গ্রেফতার কৃতদের মুখোশ উন্মোচন!

কোন চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশ করব না –জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান!

Reporter Name
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার |জনতার দেশ:
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা আজ কোন দল ব্যক্তি গুষ্টির জন্য রাস্তায় নামিনি, আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে।
আজ শনিবার ৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা কেন রাস্তায়  নেমেছি এই ব্যাপারে নেতৃবৃন্দ  ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন। আমাদের দাবি স্পষ্ট। ছয় দফা দাবি আপনারা দেখেছেন তার সঙ্গে সপ্তম দফা যুক্ত  হবে। কোন চাঁদাবাজ, সন্ত্রাসী দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশ করব না।
তিনি বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে  কারেন্টের বিলও আছে। পানির জন্য কথা বলা যাবে না।
এ বিষয়ে তিনি আরো বলেন, অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ কি বলেছিল দেশ উলট পালট হয়ে যাওয়ার মতো। পুলিশ নাকি তাকে  গ্রেফতার করেছে দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে।
বিরোধী দলীয় নেতা বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা  যদিও সংযত ছিলনা  সে প্রতিবাদ করেছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হয়ে।  এমন লাখো লাখো প্রতিবাদী মানুষ  সিফাত হয়ে গর্জন করবে।
তিনি বলেন,আপনারা তাকে ছেড়ে দেন যদি না ছাড়েন তাহলে মনে রাখবেন এক নুর হোসেন এক ডাক্তার মিলন এক ইয়াসমিন সরকারের গদি  উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে কেউ বলতে পারবেনা।
ঢাকা বাসির উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আপনারা দোয়া করবেন। আপনাদের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ সমগ্র দেশে এই নৈরাজ্যের  প্রতিবাদ  শুরু হয়েছে। আপনারা(ক্ষমতাসীন সরকার) বলতেছেন, এই করলে সেই করলে কাউকে ছাড় দেয়া হবেনা। আমরাও বলে দিচ্ছি,জনগণের  অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।
সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আপনারা দোয়া করবেন। আমাদের লং মার্চ শুরু হবে। আমরা চট্টগ্রামের দিকে এই যাত্রা শুরু করব। আমরা আপনাদের সাহায্য কামনা করছি। জনগণের স্বার্থে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে আল্লাহ যেন আমাদের সাহায্য করেন, আমাদের উপর রহম করেন, আমাদের সফরকে আল্লাহতালা সহজ করে দেন।আমরা দেশের ১৮কোটি মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।আমরা কাউকে পরোয়া করিনা।

তিনি আরো বলেন,  আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়  রাজপথে। পাশাপাশি জাতীয় সংসদে সমান্তরালভাবে এই আন্দোলন চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

ছবি: সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category