শিরোনাম :
শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা (২৩)কে গ্রেফতার।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

‎কলাপাড়ায় ৯,৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫



‎ফোরকানুলইসলাম,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন খাত হতে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মুসুর, ফেলন, বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

‎এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদউজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিয়াউল হক জসীম। এ ছাড়া কৃষক নুর সাইদ খান এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
‎উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার আওতায় কলাপাড়া উপজেলার ৯ হাজার ৪৭০ জন কৃষককে এ সুবিধা প্রদান করা হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category