• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
কলমাকান্দা নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর জান্নাতুল নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিকদার গ্রুপের এমডি আজ পরপারে তার শেষ বিদায়ে রেখে গেলেন ৬হাজার কোটি টাকা ব্যাংক ঋণ সাথে নিয়ে গেলেন শুধু ১ হাজার টাকা মূল্যের কয়েক টুকরা কাফনের কাপড় । বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা ব্যয়, তদন্তে মিলল ভিন্ন চিত্র। সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাগরকন্যা কুয়াকাটায় মানববন্ধন। নারায়ণগঞ্জে মাদক সিন্ডিকেট কর্তৃক rab এর তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম। ইতালিতে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের রহস্য ফাঁস। যাদু সম্রাট পিসি সরকার বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, যিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদকে ভূষিত। স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর আজ শুভ জন্ম জয়ন্তী। বাউফ‌লে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে নিহত- ১। কিশোর গ্যাং সংস্কৃতি উদ্ভবের কারণে সমাজে নেতিবাচক প্রভাব।

কলমাকান্দা নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর জান্নাতুল নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

নেত্রকোণা প্রতিনিধি :

গতকাল বুধবার, ৬ মে সকালে উপজেলার কৈলাটি  ইউনিয়নের হুগলি গ্রামে  একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে  নিহত জান্নাতুল ( ৬) হুগলি গ্রামের আসাদ মিয়ার  মেয়ে এবং স্হানীয়  ইশাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও জান্নাতলের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল জান্নাতুল। হঠাৎ সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়।পরে থাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরিবারের পক্ষ থেকে মাইকিং করেও তার সন্ধান না পাওয়ায় এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি  জানানো হলে  তারা আশপাশের পুকুর ডোবা ও জলাশয়ে তল্লাশি চালায়। পরদিন জান্নাতুলের বাবা কলমাকান্দা  থানায়  একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের  দুইদিন পর বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি আসাদ মিয়ার বাড়ির পেছনে একটি ধান ক্ষেতে শিশুর খন্ডিত লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজন এসে লাশটি জান্নাতুলের বলে সনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ  বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে।তার পরনে ছিল লাল রংয়ের জামা এবং গলায় পেচানো একটি গামছা।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ সিদ্দিক হোসেন বলেন বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল কুকুরের কামড়ে দেহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র

# কলমাকান্দা থানা পুলিশ

# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা