• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

বাউফ‌লে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে নিহত- ১।

Reporter Name
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি:
পটুয়াখালীর বাউফ‌লে ‘বাউফল ট্রা‌ভেলস’ না‌মের এক‌টি যাত্রীবা‌হি বাস নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার পা‌শে খাঁদে ছিট‌কে প‌ড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই একজন নিহত হ‌য়ে‌ছেন।

দশমিনা থে‌কে ছে‌রে আসা বাস‌টি গতকাল ৩ মে, রবিবার দিবাগত রাত পৌ‌নে ১২টার দি‌কে উপ‌জেলার আফ‌সের গ‌্যা‌রেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পা‌শের খা‌ঁদে প‌ড়ে যায়।

প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌গে‌ছে, দশ‌মিনা বাসস্টান্ড থে‌কে রাত ১০টায় বাউফল ট্রা‌ভেলস‌ের এক‌টি বাস প্রায় অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকার উদ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে যা‌চ্ছি‌লেন। বাউফল উপ‌জেলার সদর ইউনিয়‌নের আফ‌সের গ‌্যা‌রেজ নামক স্থানে পৌঁছ‌ালে হঠাৎ নিয়ন্ত্রন হা‌রি‌য়ে পা‌শের খা‌ঁদে প‌ড়ে যায়। বিকট শব্দ শু‌নে স্থানীয়রা ছু‌টে এসে উদ্ধার কা‌জে অংশ নেন। ১জন‌কে মৃত‌্যুু উদ্ধার করা হ‌য়ে‌ছে।

খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল এসে উদ্ধার কাজ শুরু ক‌রে‌ছেন। হতাহ‌তের সংখ‌্যা বাড়‌তে পা‌রে ব‌লে স্থানীয় ও বে‌ঁ‌চে যাওয়া যাত্রীরা জা‌নি‌য়ে‌ছেন। আশংঙ্কাজনক অবস্থায় ৩জন‌কে উদ্ধার করে বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প্রেরণ করা হ‌য়ে‌ছে।ত‌বে নিহত ব‌্যা‌ক্তি বা‌সের সুপারবাইজার এবং সে বাউফল উপ‌জেলার বাম‌নিকা‌ঠি গ্রা‌মের বা‌সিন্দা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

মাহাবুব না‌মের দশ‌মিনা থানার একজন যাত্রী ব‌লেন, বাস‌টি আচমকা কে‌পে উঠেছিল। মাত্র ৫‌সে‌কেন্ড‌ের ম‌ধ্যে উল্টে খা‌ঁদে প‌ড়ে যায়। তি‌নি জানান ১জন নিহত হ‌য়ে‌ছে এবং বা‌সের নি‌চে আরও চাপা প‌ড়ে আছে অন্তত ৪/৫জন হ‌বে।

এ বিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে আমি ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে‌ছি। এখনও ঘটনাস্থ‌লে উদ্ধার কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি। এ পর্যন্ত ১জনের মৃত‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। হতাহ‌তের সংখ‌্যা নিরুপন করা সম্ভব হয়‌নি। বাস‌টি টে‌নে তুল‌তে পার‌লে বলা যা‌বে। বা‌সের নি‌চে কেউ চাপার প‌ড়ে থাক‌তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category