• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
সিকদার গ্রুপের এমডি আজ পরপারে তার শেষ বিদায়ে রেখে গেলেন ৬হাজার কোটি টাকা ব্যাংক ঋণ সাথে নিয়ে গেলেন শুধু ১ হাজার টাকা মূল্যের কয়েক টুকরা কাফনের কাপড় । বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা ব্যয়, তদন্তে মিলল ভিন্ন চিত্র। সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাগরকন্যা কুয়াকাটায় মানববন্ধন। নারায়ণগঞ্জে মাদক সিন্ডিকেট কর্তৃক rab এর তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম। ইতালিতে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের রহস্য ফাঁস। যাদু সম্রাট পিসি সরকার বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, যিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদকে ভূষিত। স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর আজ শুভ জন্ম জয়ন্তী। বাউফ‌লে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে নিহত- ১। কিশোর গ্যাং সংস্কৃতি উদ্ভবের কারণে সমাজে নেতিবাচক প্রভাব। আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড: প্রতিশোধের নেশায় মরিয়া শীর্ষ সন্ত্রাসীরা। 

ইতালিতে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের রহস্য ফাঁস।

মুন্সিগঞ্জ প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের  টঙ্গী বাড়িতে পারিবারিক দ্বন্দ্বে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ইতালির লেইজ শহরে এ ঘটনা ঘটে। বড় ভাই হুমায়ুন ফকিরকে এ ঘটনায় গ্রেফতার করেছে ইতালি পুলিশ। 
নিহত নয়ন ফকির উপজেলা সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের মোহাম্মদ দেলোয়ার ফকিরের ছেলে। শুক্রবার বাড়িতে গিয়ে দেখা যায় ওই বাড়িতে উৎসুক জনতার ভিড়। চলছে আহাজারি। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, হুমায়ুন ও নয়ন আপন দুই ভাই। দিলারা নামে তাদের  একমাত্র বোন রয়েছে। 
নিহত নয়নের বোন দিলারা আক্তার এই প্রতিবেদককে জানান, ৬ বছর আগে হুমায়ুন লিবিয়া হয়ে ইতালি যান।কিন্তু ইতালির নেওয়ার বিনিময়ে  নয়ন, হুমায়ুনকে ২০ লাখ টাকা প্রদান করেন। হুমায়ুন তা বাবা মায়ের ভরণপোষণ বাবদ বিভিন্ন সময় দেওয়া ১৬ লাখ টাকার অর্ধেক ৮ লাখ টাকা নয়নের কাছে দাবি করেন। সেই টাকা দিতেও রাজি হয় নয়ন। কিন্তু হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীকে মেনে না নিয়ে বরং তার বাড়িতে ওঠার খবর শুনে ওই ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন বাবা দেলোয়ার হোসেন। মূলত এ নিয়ে ক্ষিপ্ত হয় হুমায়ুন। পড়ে ইতালিতে হুমায়ুনের বাড়ির নিচে নিহত নয়ন  তার বাইসাইকেলে বৈদ্যুতিক  চার্জ দিতে এলে সাইকেলে বৈদ্যুতিক চার্জ দেওয়ার জন্য ফ্লাগ লাগানোর সময় পিছন দিক হতে পিঠে পরে  মাথায় আঘাত করে ছোট ভাই নয়নকে হত্যা করে হুমায়ুন। 
হুমায়ুনের প্রথম স্ত্রী আমেনা আফরিন জানান, হুমায়ুনের সঙ্গে তিন বছর আগে টেলিফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়।তাদের ঘরে দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পরে তিনি জানতে পারেন বাড়ির পাশে এক বিয়াইনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তার স্ত্রীর ভাষ্য, হুমায়ূন তাকে ঠিকমত ভরণ পোষণ দিত না। দুই বছর আগে ছুটিতে এসে গোপনে সে তার বিয়াইনকে বিয়ে করে কে বিদেশ চলে যান। সে বিভিন্নভাবে তার প্রথম স্ত্রীকে মানসিক কষ্ট দিত সব সময় বাবার বাড়ি চলে যেতে বলতো। এবং কথায় কথায় তালাকের হুমকি দিত এবং বলতো কাবিরের ৫ লাখ টাকা নিয়ে চলে যেতে। ছেলের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা দিবে তাতে আমি রাজি হই। ১৫ দিন পর আমার চলে যাওয়ার কথা ছিল। 
নিহত নয়নের মা বিউটি বেগম জানান, হুমায়ুন নয়নকে ইতালি নেওয়ার সময় টাকা দিয়েছিল। নয়ন তারচেয়ে বেশি টাকা হুমায়ুনকে পরিশোধ করেছে। এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য দেওয়া টাকার অর্ধেক ভাগ নয়নের কাছে চায় হুমায়ুন। নয়ন তাও দিতে রাজি হয়। কিন্তু হুমায়ুন আরেকটি বিয়ে করেছে এইজন্য ঘরের কারেন্ট লাইন আমরা বন্ধ করে দেই। এই সমস্ত বিষয় নিয়ে ক্ষ্যাপে গিয়ে হুমায়ুন, নয়নকে  ছুরি দিয়ে মেরে ভিডিও কলে আমাদের দেখায়। 
থানা পুলিশ সূত্রে জানা গেছে দুদিন আগে ইতালি হতে টঙ্গীবাড়ি থানা পুলিশকে  ফোন দেয় প্রবাসী হুমায়ুন। তিনি তার ছোট ভাই নয়নের কাছে ১৩ লাখ টাকা পায় বলে পুলিশকে জানায় এবং পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। থানা পুলিশ হুমায়ুন কে জানায়, লিখিত অভিযোগ ছাড়া কোন ব্যবস্থা নেওয়া যাবে না। পরে হুমায়ুন তার প্রথম স্ত্রী কে দিয়ে তার মা বাবা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করান। 
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ডাবলু জানান, এক ভাইয়ের হাতে আরেক ভাই ইতালিতে খুন হয়েছে বলে শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বি.দ্র. ঘাতক বড় ভাই হুমায়ূন ফকিরের ফাইল ছবি নিউজে সংযুক্ত  করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা