বি বাড়িযা প্রতিনিধি:
জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে মেয়ে দের ইপ্টিজিং করার দায়ে ৪ যুবকের আদা ন্যাড়া করে দেওয়া হয়।
(৩০/৫/২০২৬)(বিকেল ৩:০০)সময় স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুল-কলেজগামী ছাত্রীদের এবং পথচারী নারীদের উত্যক্ত করে আসছিল এই যুবকেরা। অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী ও স্থানীয় জনতা বিষয়টি প্রশাসনকে অবহিত করে। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করে। অপরাধ স্বীকার করায় এবং এলাকায় দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে তাদের মাথার চুল এভাবে কেটে বা ‘আধা ন্যাড়া’ করে ছেড়ে দেওয়া হয়।বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর দাবি,সমাজে এমন ঘটনার বিরল দৃষ্টান্ত স্হাপিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ভবঘুরে ছেলেদের আড্ডাবাজি কমবে এবং ইভটিজিং কমে আসবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতাই ইভটিজিং বন্ধের একমাত্র উপায়।