• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত! কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা! নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ! তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা ও মোবাইল ছিনতাই! দুবাই-মিশর-সুয়েজ ক্যানেলের ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি! মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন!

আদালতের নির্দেশে নওগাঁয় ধ্বংস করা হলো ১৬ হাজারের বেশি জব্দকৃত ফেনসিডিল।

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
আজ (রোববার) বিকেলে আদালতের নির্দেশনা অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ফেনসিডিলগুলো আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূল এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ শেষে ধ্বংস করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান এবং আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতাও কামনা করেন তারা।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং আইন প্রয়োগের মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category