শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

পটুয়াখালির বাউফলে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালির বাউফলে স্কোপলামিন বা কথিত “শয়তানের নিশ্বাস” ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মাইনুল ইসলামকে(৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর এলাকায় নিজ বাড়ি থেকে সোমবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত র‌বিবার বাউফল বাজার এলাকায় একজন মহিলা‌কে অ‌চেতন ক‌রে ২লাখ টাকা ও স্বার্নাংকার লুট ক‌রে চক্রটি‌। প‌রে জ্ঞান ফির‌লে ওই ম‌হিলা বাউফল থানায় অ‌ভি‌যোগ ক‌রে। তার অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে বাউফল থানার এসআই ইব্রা‌হিম তদন্ত শুরু ক‌রে। বি‌ভিন্ন তথ‌্য ও সি‌সি ফু‌টেজ পর্যালচনা ক‌রে প্রথ‌মে মাইনুল ইসলা‌মের প‌রিচয় নি‌শ্চিত ক‌রে পু‌লিশ। প‌রে সোমবার মধ‌্যরা‌তে মাইনুল ইসলাম‌কে তার নিজ বা‌ড়ি থে‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। তার দেয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে বাউফ‌লের আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের আতশখালী গ্রাম থে‌কে আবদুস সত্তার(৬৩), স্ত্রী হা‌সিনা(৫৫) ও কা‌শেম (৪৫) না‌মের একই চ‌ক্রের অপর আরও ৩জন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম বলেন, এই চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category