শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নেত্রকোণা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত কাউন্সিলর ও নেতৃবৃন্দ কে উদ্দেশ্য করে বক্তৃতা দিচ্ছেন ড. রফিকুল ইসলাম হিলালী

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার :

আসন্ন এই ঐতিহাসিক মুহূর্তে আমি আপনাদের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমার কাছে এই পদ কোনো ক্ষমতার আসন নয়, এটি একটি পবিত্র দায়িত্ব, একটি অঙ্গীকার, একটি আমানত।আমার দীর্ঘ ৪২ বছরের রাজনীতির পথচলা ছিল ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। জেল, জুলুম, হামলা, অসংখ্য মিথ্যা মামলা, সবকিছুর মুখোমুখি হয়েছি অবিচল সাহস নিয়ে। জীবনের নিরাপত্তা বিসর্জন দিয়েছি, পরিবারের সুখ ত্যাগ করেছি, কিন্তু দলের নীতি ও আদর্শ থেকে কখনো এক চুলও সরিনি। কারাগারের অন্ধকার কুঠুরিতে থেকেও দলের স্বার্থে এবং জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করিনি।আমি বিশ্বাস করি একটি শক্তিশালী সংগঠনের মেরুদণ্ড হলো ঐক্য, আর সেই ঐক্য রক্ষা করতে দরকার নিষ্ঠাবান, ত্যাগী, সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্তে আমি সততা, শিষ্টাচার ও সুসম্পর্ক বজায় রেখেছি। আমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মতৎপরতা দিয়ে আমি সবসময় দলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি।প্রিয় কাউন্সিলরগণ,আপনাদের একটি ভোট শুধু আমাকে সাধারণ সম্পাদক করবে না, এটি হবে আমার ত্যাগ, ন্যায়ের পক্ষে অবস্থান, দলের প্রতি ভালোবাসা এবং দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। আর আল্লাহর ইচ্ছায়, যদি আপনারা আমাকে এই দায়িত্বে নির্বাচিত করেন, তবে আমি শুধু সাধারণ সম্পাদক হিসেবেই নয়, ইনশাআল্লাহ আমি নেত্রকোনা-৩ আসনে এমপি নির্বাচনে জয়ী হয়ে আপনাদের একজন সংসদ সদস্য হিসেবেও পাশে থাকব।একইসাথে, আমার আন্তরিক আহ্বান। দলের সকল স্তরের নেতা-কর্মীরা আমার পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ঐক্যের শক্তিতে আমাকে সাহস দিন। কারণ একজন মানুষ একা যতই চেষ্টা করুক, দলের বিজয় আসে সবার একসাথে কাজ করার মাধ্যমে। আপনাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও ভালোবাসা পেলে আমরা একসাথে নেত্রকোনা জেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সংগ্রামী রূপে গড়ে তুলতে পারব।আসুন, আমরা সবাই মিলে এগিয়ে যাই। দলের পতাকা উঁচুতে তুলে ধরি, মানুষের অধিকার ফিরিয়ে আনি, আর আগামী দিনের বিজয়ের পথে ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদের সহায় হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category