শিরোনাম :
কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত”

Reporter Name / ৩৪৮ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মাহবুবুর রহমান খান : গতকাল রবিবার (১২ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক, নরসিংদী জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং সকল সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার সভায় সার্বিক আইন-শৃঙ্খলা সম্পর্কিত বক্তব্যে জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগ ও তৎপরতা সম্পর্কে অবহিত করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ১২-ল্যান্সার, সেনা ক্যাম্প, নরসিংদীর প্রতিনিধি, র‍্যাব-১১, পিপিএসসি নরসিংদীর প্রতিনিধি, আনসার ও ভিডিপি, নরসিংদীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ-সহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র:নরসিংদী জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category