শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

চরফ্যাশনে ডাক্তারের অবহেলায় এক নবজাতকের মৃত্যু

Reporter Name / ২৪৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

  • ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিমোঃইয়ামিন :ভোলার চরফ্যাশনে চিকিৎসক আঁখি আক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

    ‎রবিবার (৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে চরফ্যাশন উপজেলার করিমজান মহিলা মাদ্রাসা রোডে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

    ‎নিহত নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে সন্তানসম্ভবা তাছলিমা বেগমকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার মেঘনা ল্যাব থেকে ইকরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডা. আঁখি আক্তার ভর্তি হওয়ার পর হাসপাতালে উপস্থিত হয়নি; নার্স ও আয়া দিয়ে ডেলিভারি সম্পন্ন হয়। বিকেল ৩:৩০ টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও পরিবারকে অনক পর পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।

    ‎নিহত নবজাতকের পিতা মো.বাবুল জানান, যদি নরমাল ডেলিভারি সম্ভব না হতো, ডাক্তার আঁখি আক্তার আমাদের জানাতেন। আমরা চাইলে সিজার বা অন্য হাসপাতালে নিতে পারতাম। কিন্তু ডাক্তার আঁখির অবহেলার কারণে আমাদের সন্তান মারা গেছে। আমরা তার বিচার চাই ।

    ‎স্থানীয়রা অভিযোগ করেন, চরফ্যাশনের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ক্লিনিক গড়ে উঠেছে, যেখানে অনভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন এবং স্বাভাবিক প্রসবেও পরিবারকে ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থের জন্য সিজার করানো হয়। তারা দ্রুত এসব অবৈধ ক্লিনিক বন্ধ ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    ‎অভিযোগের বিষয়ে জানতে ইকরা হাসপাতালে গেলে ডা. আঁখি আক্তারকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত ফোনে কল দেয়া হলে তার সহকারী পরিচয় ফোন রিসিভ করে মোবাইলে বলেন, হাসপাতালে শিশু মারা গেলে কি হয়, এমন ঘটনা হতেই পারে, এরপর ফোন কেটে দেন।

    ‎ইকরা হাসপাতালের পরিচালক কাদের জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডাক্তার আঁখি আক্তারকে হাসপাতালে রাখা হবে কি না তা শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

    ‎চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ‎ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, লিখিত অবিযোগ পেলে ডা. আঁখি আক্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category