সারাদেশ
সর্বশেষ ১৪৩৮টি সংবাদচট্টগ্রামে পানি বন্দী প্রায় সাড়ে ৪ লাখ মানুষ।
আরাফাত চৌধুরীঃ চট্রগ্রাম, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে […]
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন নোয়াখালীর ব্যবসায়ী, চোখের সামনে বাবার মৃত্যু দেখল ৫ বছরের শিশুকন্যা ।
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুবৃত্তদের গুলিতে মোহাম্মদ ইয়াছিন (৪০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ী মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসার গেটের সামনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ইয়াছিনের সঙ্গে থাকা তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা ফারহানাও এ সময় আহত হয়েছে। নিহত মোহাম্মদ ইয়াছিন নোয়াখালীর […]
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এর ধর্মীয় অনুশাসনের আজব নীতি।
আন্তর্জাতিক ডেস্ক: ছবিতে যাকে দেখছেন ওনি হচ্ছেন তুর্কমেনিস্তান এর বর্তমান প্রেসিডেন্ট সেরদার বের্দিমুহামেদভ। এক কথায় ধরতে গেলে সকল তৌহিদি জনতার বাপ। ১২,৩০০ মার্কিন ডলার মাথাপিছু আয় এর এ দেশটি পৃথিবীর একটা শান্ত ও স্থিতিশীল দেশ হিসেবে উল্লেখিত। ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত তারা ক্ষমতায়। ওনারা একটা জিনিস বুজতে পেরেছে দেশকে যদি ধনী আধুনিক ও স্থিতিশীল […]
রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র।
♦আরাফাত চৌধুরীঃ চট্রগ্রাম, রাঙামাটিতে টানা তিন দিনের বৃষ্টিপাতে পাহাড়ধসের আশঙ্কা করে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রস্তুতি হিসেবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। এরই মধ্যে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। রাঙামাটি জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, রাঙামাটি শহরের ১১টিসহ জেলায় মোট ২০৪টি আশ্রয়কেন্দ্র এরইমধ্যে খোলা হয়েছে। […]
আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ স্থানান্তরিত হবে নাজাফে, বুধবার ইরাকে জানাজা।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশটির পবিত্র শহর কোমে জানাজা অনুষ্ঠান শেষে মঙ্গলবার তার মরদেহ ইরাকের নাজাফে স্থানান্তর করা হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রয়াত নেতার বড় ছেলে মোস্তফা […]
