সারাদেশ
সর্বশেষ ১৪৩৮টি সংবাদহরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে ইরানের ‘হামলা’: পাল্টা কঠোর পদক্ষেপের ঘোষণা ট্রাম্পের।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার দুটি বাণিজ্যিক ট্যাংকার লক্ষ্য করে ইরানের বিরুদ্ধে ‘দুঃসাহসিক’ হামলার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরও আটজন আহত হয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। […]
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান, অনলাইন জুয়ার আস্তানা থেকে ৪ জন গ্রেপ্তার কম্পিউটার-মোবাইল জব্দ।
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার আস্তানা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ […]
বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা।
নিজস্ব প্রতিবেদক|জনতারদেশ : প্রকৃতি আজ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। শ্রাবণের অঝোর ধারায় সিক্ত হচ্ছে বাংলার জনপদ, কিন্তু এই বৃষ্টি এখন আর প্রশান্তি নয়, বরং বয়ে আনছে এক ভয়াবহ দুঃসংবাদ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দেশের প্রতিটি প্রান্তে মাঝারি থেকে অতিভারী বর্ষণ অব্যাহত থাকবে। আকাশের এই কান্না যেন থামার নয়। একদিকে আকাশভাঙা বৃষ্টি, অন্যদিকে নদ-নদীর ফুলেফেঁপে ওঠা […]
আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা।
আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় দেশ কাতারের আধুনিক রূপান্তরের প্রধান কারিগর, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। ছোট এই উপসাগরীয় রাষ্ট্রটিকে বিশ্বের অন্যতম ধনী এবং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তারকারী রাষ্ট্রে রূপান্তরিত করার নেপথ্য স্থপতি হিসেবে তাঁকে মনে রাখা হবে। তাঁর মৃত্যুতে বিশ্বনেতারা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন। […]
নাসিরনগরে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা।
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় স্থানীয় বাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন এখানে ভিড় জমে মানুষের। তাদের প্রাণচাঞ্চল্যে জমে ওঠে ব্যবসা। এই কোলাহলের ভিড়ে আছে এক বিশেষ পেশাজীবী গোষ্ঠী। তারা হলেন ছাতার মেরামতের কারিগর। যাদের হাতের ছোঁয়ায় পুরোনো ছাতা ফিরে পায় নতুন জীবন। আধুনিকতার ভিড়ে কালের স্রোতে বিলীন হতে চলছে শতবর্ষের পুরোনো পেশাটি। […]
