সোমবার, 16 নভেম্বর 2026 · 23:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন।

বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন।

মোঃ আব্দুর রব মনসুর,

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ


বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে নিয়মিত আন্তর্জাতিক বিজনেস সেশনের আয়োজন করছে ‘ব্লুমার্ট ওয়ার্ল্ড’ (Bluemart World)। ‘গ্লোবাল এক্সিকিউটিভ ইনভাইটেশন’ শীর্ষক এই ডেইলি স্ট্র্যাটেজিক বিজনেস ব্রিফিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন।


আয়োজক সূত্রে জানা গেছে, এটি কেবল একটি সাধারণ অনলাইন সভা নয়; বরং আন্তর্জাতিক পর্যায়ে সঠিক অর্থনৈতিক পজিশনিং এবং সুসংগঠিত ব্যবসায়িক মডেল তৈরির একটি কৌশলগত প্ল্যাটফর্ম। বর্তমান বিশ্ব অর্থনীতিতে কেবল আয়ের ওপর নির্ভর না করে স্কেলেবল স্ট্র্যাটেজি বা সম্প্রসারণযোগ্য কৌশল ও আধুনিক সিস্টেমের মাধ্যমে দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান তৈরি করাই এই সেশনের মূল লক্ষ্য।


ব্লুমার্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, যারা আন্তর্জাতিক পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে আগ্রহী, সুশৃঙ্খল সিস্টেমে বিশ্বাসী এবং ভবিষ্যতে করপোরেট বা ব্যবসায়িক নেতৃত্বে আসতে প্রস্তুত—মূলত তাদের জন্যই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।


সেশনের সময়সূচি:

প্রতিদিন জুম (Zoom) প্ল্যাটফর্মে এই সেশনটি অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সুবিধার্থে বিভিন্ন দেশের স্থানীয় সময় অনুযায়ী সেশনের সূচি নির্ধারণ করা হয়েছে:

• বাংলাদেশ: রাত ৯:০০টা (লিংক উন্মুক্ত হবে রাত ৮:৫০ মিনিটে)

• সংযুক্ত আরব আমিরাত ও কাতার: সন্ধ্যা ৭:০০টা

• মালয়েশিয়া: রাত ১১:০০টা

• শ্রীলঙ্কা: রাত ৮:৩০ মিনিট

• লাটভিয়া: বিকেল ৫:০০টা


আগ্রহী উদ্যোক্তা ও পেশাজীবীরা নির্ধারিত জুম লিংকের (Meeting ID: 917 959 5800) মাধ্যমে সরাসরি এই গ্লোবাল বিজনেস ব্রিফিংয়ে যুক্ত হতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ