রবিবার, 15 নভেম্বর 2026 · 23:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

হাঁটুর নিচে অ্যাংলেটের আড়ালে ৪০০ পিস ইয়াবা, দুপচাঁচিয়ায় নারী গ্রেফতার।

হাঁটুর নিচে অ্যাংলেটের আড়ালে ৪০০ পিস ইয়াবা, দুপচাঁচিয়ায় নারী গ্রেফতার।

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: হাঁটুর নিচে অ্যাংলেটের আড়ালে বিশেষ কৌশলে ইয়াবা বহনের চেষ্টা করেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি এক নারী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১ আগস্ট) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মোছা. সরিফা বিবি (৩৪) নামে ওই নারীকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসে করে একজন নারী বিপুল পরিমাণ মাদক বহন করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি বিশেষ দল জিয়ানগর এলাকায় অবস্থান নেয়। পরে আক্কেলপুর থেকে ছেড়ে আসা ‘বিসমিল্লাহ পরিবহন’ বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।

এ সময় বাসের ইঞ্জিন কভারের পাশের আসনে টিকিট ছাড়া বসে থাকা সরিফা বিবির আচরণ সন্দেহজনক মনে হলে নারী সদস্যদের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার ডান হাঁটুর পেছনে টার্কিস ব্লু রঙের একটি অ্যাংলেটের নিচে টিস্যুতে মোড়ানো দুটি জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খুলে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া সরিফা বিবি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুচ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আকরাম হোসেনের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ