স্টাফ রিপোর্টার | ময়মনসিংহ ব্যুরো|জনতার দেশঃ
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় রমেশ সেন রোড এলাকার পতিতাপল্লীতে অভিযান চালিয়ে কথিত মানব পাচারকারী ও সর্দারনী লাভলী হাসানকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাভলী হাসানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মানব পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে নির্দেশনা ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে সফল হয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মানব পাচার প্রতিরোধে পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
