সোমবার, 16 নভেম্বর 2026 · 03:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বিনোদন জগত

সোনাম কাপুর ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটে পোশাকী ছবিতে কাকে শ্রদ্ধা নিবেদন করলেন?

সোনাম কাপুর  ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটে পোশাকী ছবিতে কাকে শ্রদ্ধা নিবেদন করলেন?

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

ভারতীয় ফ্যাশনজগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল মারা গেছেন ২০২৪ সালের নভেম্বর। বয়স হয়েছিল ৬৩ বছর। তবে তাঁর স্বতন্ত্র নকশাশৈলী ও সৃষ্টিশীলতা এখনো ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা দখল করে আছে। ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নিজের ফেসবুক পেজে এই প্রয়াত ডিজাইনারের পোশাক পরা কিছু ছবি শেয়ার করেছেন। রোহিত বালের সৃষ্টিশীলতা ও নকশার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ এসব ছবি

ছবির পোশাকটি পরে সোনাম ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটেছিলেন। সেই সময়ের তোলা ছবিগুলোই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেনI

পরনে ছিল সাদা ও হাতির দাঁতের রঙের মিশেলে তৈরি মেঝে ছোঁয়া কুঁচি দেওয়া গাউন

গাউনের ওপর পরেছিলেন ফুল ও পাখির নকশায় সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেট
সিঁথি করে আঁচড়ানো পরিপাটি খোঁপা, গোঁজা ছিল উজ্জ্বল লাল গোলাপ। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর সঙ্গে ঐতিহ্যবাহী নকশার নজরকাড়া গয়না
পোশাক ও সাজের প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছিল রোহিত বালের নকশার নিজস্ব বৈশিষ্ট্য ও নান্দনিকতা I

তথ্যঋণঃ

প্রথম আলোর বিনোদন মাধ্যম।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ