রবিবার, 15 নভেম্বর 2026 · 23:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি।

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি।

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ইসলামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারের ছেলে প্রেমিক তাবির হোসেন ও একই ইউনিয়নের বাদলারপার গ্রামে বাসিন্দা প্রেমিকার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করাসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে বেড়াতে যায় প্রেমিক। মাঝে মধ্যে প্রেমিকার বিয়ের আলাপ আসলে প্রেমিক নানা ভাবে বিয়ের আলাপ ভেঙে দেয়ার চেষ্টা করত।

গত সোমবার সকালে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে সারাদিন নৌকায় করে বেড়িয়ে বিকেলে বাদাঘাট বাজারে একটি স্থানে দাঁড়াতে বলে প্রেমিক এবং কাজির ব্যবস্থা করে আসছি বলে পালিয়ে যায় প্রেমিক। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও না আসায় প্রেমিকা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে নামে প্রেমিকা এবং আজ মঙ্গলবার এই দুদিন ধরে চলছে প্রেমিকার অনশন। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবে বলে প্রেমিকা জানান।এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। ##

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ