সোমবার, 16 নভেম্বর 2026 · 00:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বিনোদন জগত

শো-বিজ অঙ্গনে কি সফল হতে পারবে নাজিফা তুষি?পাতার আড়ালে তার মুখাবয়ব লুকিয়ে রাখার রহস্য কি?

শো-বিজ অঙ্গনে কি সফল হতে পারবে নাজিফা তুষি?পাতার আড়ালে তার মুখাবয়ব লুকিয়ে রাখার রহস্য কি?

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

 

পরনে শাড়ি, খোলা চুল, মুখে হালকা সাজ। দুই হাতে একটি পাতা ধরে ঢেকে রেখেছেন মুখ। রহস্যের সঙ্গে তার সম্পর্ক অবশ্য বেশ পুরনো। সিনেমার পর্দায় তাকে রহস্যময়ী রূপে দেখা গেছে বারবার।
এবার ফেসবুকের দেয়ালে যে ছবি দিলেন তিনি, তাতে পাতা দিয়ে মুখটা ঢেকেছেন বটে। তবে ভক্তরা তার চোখ দেখেও চিনে নিচ্ছেন। তিনি নাজিফা তুষি। সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
তাতে দেখা গেল, এটি একটি হালকা ফেব্রিকের শাড়ি পরেছেন তুষি, যাতে কালো, বাদামী ও ধূসর রঙের শেডে বিভিন্ন ফ্লোরাল এবং নেচার-ইনস্পায়ার্ড প্রিন্ট রয়েছে। শাড়ির পাড়ে রয়েছে সূক্ষ্ম এবং আকর্ষণীয় নকশা। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন সাদা স্ট্রাইপ সবুজ রঙের ব্লাউজ। হাতেও রয়েছে গাঢ় সবুজ চুড়ি।
ছবিগুলো তুলেছেন কোনো উদ্যানে। গাছের ছায়ায়, ফুলেদের স্পর্শে। প্রকৃতির কোলে গিয়ে তিনিও যেন প্রকৃতির সঙ্গেই মিশে গেছেন। পোস্টের ক্যাপশনে তুষি লিখেছেন, ‘চিরহরিৎ বৃক্ষ।’
এমন রূপে তুষিকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুসারীরাও। একজন লিখেছেন, ‘কী চমৎকার নারী’; আরেকজন লিখেছেন, ‘কী স্নিগ্ধ’; আবার কেউ মন্তব্য করেছেন, ‘অনবদ্য তুমি’। তুষি অবশ্য কারো মন্তব্যেই সাড়া দেননি।
বলা বাহুল্য, ঢাকার চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে সুন্দর সময় পার করছেন তুষি। এ বছরেই মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দিয়ে বাজিমাত করেছেন। আবার রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এও তার অভিনয় নিয়ে চর্চা চলছে এখনো। এছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও আছেন তিনি, সেটা ঘিরেও দর্শকের মাঝে দারুণ আগ্রহ রয়েছে।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ