মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

রায়পুর( লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে নির্যাতনের কারণে অকাল প্রসবী যমজ শিশুর মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় পৌর শহরের শহীদ ওসমান চত্বরে এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সাথে যোগ দেন এলাকার সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ওয়াহিদুজ্জামান (রাজন) অভিযোগ করে বলেন, গত ফেব্রুয়ারিতে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলিমুদ্দিন বেপারী বাড়ির মিজান উদ্দিন বুলু, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ফজলে রাব্বি ও কন্যা মারিয়া কতৃক নির্মম নির্যাতনের শিকার হন তার গর্ভবতী স্ত্রী সাবিকুন নাহার। ওই নির্যাতনের ফলে স্ত্রীর গর্ভে থাকা তিন মাসের যমজ সন্তান আঘাতপ্রাপ্ত হলে ছয় মাসের মাথায় সন্তান দুটি অপরিণত অবস্থায় জন্ম হয় এবং উভয়ই একই দিনে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনার বিচার চেয়ে একটি মামলা করেন ভুক্তভোগী মা। কিন্তু তার কোন প্রতিকার পাচ্ছিলেন না।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অংশগ্রহণকারীরা নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এবিষয়ে রায়পুরের সচেতন মহল জানান, এটা একটি অমানবিক কাজ।এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি দেখা দিতে পারে। তাই যতদ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ