সোমবার, 16 নভেম্বর 2026 · 23:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ!

ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে মোঃ রুহুল আমিন (৩৫) হত্যার আসামীকে গ্রেফতার করতে পারিনি ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গুচ্ছগ্রামের মৃত্যু খলিল উদ্দিন এর পুত্র মোঃ শফিকুল ইসলাম এর ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২৯/১০/২০২৬ ইং তারিখে গরুর চুরির ঘটনাকে কেন্দ্র করে নিঅপরাধ মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ রহুল আমিনকে সন্দেহ করে একই গ্রামের মোঃ জহুরুল হক (৫৫) পিতা-মৃতঃ আবুল হোসেন, মোঃ সামছুল ইসলাম (৬০), পিতা-মৃতঃ ইসমাইল, মোঃ সারেজুল ইসলাম (৩৬), পিতা-মৃতঃ আবুল হোসেন, মোঃ সাবু (২৫), পিতা-মোঃ বাতাসু, মোঃ মেহেদি হাসান (২৫), পিতা-মোঃ সামিউল মুন্সি ও মোঃ মাহামুদ মন্ডল (২৫), পিতা-মোঃ আরশাদ আলী ও অজ্ঞাত আরও ৭/৮ জন।

গত ৩০/১০/২০২৬ ইং তারিখে সকাল সাড়ে ৮ টায় অম্রবাড়ী গ্রামের প্রিন্সিপালের মোড়ে মোঃ রিয়াজুলের মুদি দোকানের সামনে মোঃ শফিকুল ইসলামের ভাতিজা মোঃ খোরশেদকে একা পেয়ে উল্লেখ্য ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে মারপিট করে মারাত্বকভাবে আহত করে। ঐ সময় স্থানীয় লোকজন ও তার আত্নীয় স্বজন উদ্ধার করে তাকে ভ্যান যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে তার শারীরিক অবস্থায় অবনতি ঘটলে ঐ দিনে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত্রী সাড়ে ১০ টায় মোঃ রুহুল আমিন মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় মোঃ শফিকুল ইসলামে পুত্র মোঃ রুহুল আমিন হত্যায় জড়িত ৬ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় গত ০১/১১/২০২৬ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নংঃ ০১, তারিখ: ০১/১১/২০২৬ ইং,

ধারা: ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪। ফুলবাড়ী থানার পুলিশ ১৬ দিন গত হলেও অদ্যবধি হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে পারেননি।

তবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এই হত্যা মামলার একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাঁকী আসামীদেরকে গ্রেফতারে আমরা তৎপর চালাচ্ছি। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে। নিহত রুহুল আমিনের পিতা-মোঃ শফিকুল ইসলাম জানান, ১৬ দিন গত হয়ে গেল এখন পর্যন্ত অন্যান্য আসামীদেরকে পুলিশ গ্রেফতার করছে না। তিনি পুত্র হত্যার সুষ্ঠ বিচার চান।

অপরদিকে হত্যাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য নিহত রুহুল আমিনের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছেন বলে শফিকুল ইসলাম জানান।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ