মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

রায়পুরাতে (নরসিংদী ৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার।

রায়পুরাতে (নরসিংদী  ৫ কেজি গাঁজা সহ এক যুবক  গ্রেফতার।

রায়পুরা,প্রতিনিধি:
আজ ১ জুলাই,রোজ বুহস্পতিবার রায়পুরা থানা পুলিশ ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঘটনার বিবরণে জানা গেছে,থানার টহল পুলিশ ঢাকা -সিলেট মহাসড়কে বারৈচা নামক স্হানে দায়িত্ব পালন করার সময় এক মাদক ব্যবসায়ী বাস থেকে নেমে পুলিশ কে দেখে দৌড়ে পালিয়ে যাবার সময় টহলরত পুলিশ তাকে আটক করে তাকে তল্লাশি করার সময় তার হাতে থাকা একটি পলিথিনের ব্যাগে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। ধৃত ব্যক্তির নাম রিয়াজ হোসেন (২৬)।তার ঠিকানা পটুয়াখালী বলে জানা যায়।
সে দীর্ঘদিন ধরে নরসিংদী এলাকায় গাঁজা সাপ্লাই দিয়ে আসছিলো বলে জানা গেছে। সুদূর পটুয়াখালী থেকে এসে রায়পুরার কোন মাদক ব্যবসায়ীর কাছে সে মাদক সাপ্লাই দিতো এবং নরসিংদীতে তার গডফাদার কে?পুলিশের তদন্তে সব বেরিয়ে আসবে এতে কোন সন্দেহ নেই।সকল মাদক সিন্ডিকেটের মূল হোতাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান জোরদার করা হলে রাষ্ট্র এবং সমাজ থেকে মাদক ব্যবসা অনেকটাই কমে আসবে এমন অভিমত সচেতন নাগরিক সমাজের।
মাদক অভিযানে রায়পুরা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ইদানিং বেশ প্রশংসিত হচ্ছে।
সমাজের অবক্ষয়তা রোধে পুলিশ -জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠাই একটি মাদক মুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ