মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী রামপুরার কাইল্যা পলাশ আজ দুপুরে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন।

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী রামপুরার কাইল্যা  পলাশ আজ দুপুরে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন।

এ,কে খন্দকার আজাদ:
ঢাকা মহানগরের আরেক শীর্ষ সন্ত্রাসী রামপুরার কাইল্লা পলাশ- যুবদল নেতা মিজান হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পরবর্তীতে উচ্চ আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি! ২৫ বছর জেল খেটে গত একমাস আগে মুক্তি পেয়ে আজ দুপুরে রামপুরার নিজ বাড়ির সামনে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে! আশ্চর্যজনক হলেও সত্য তিনি পঁচিশ বছর যাবত জেলে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিসেবেই ২০১০ সালে বিয়ে করেছেন এবং ১৪ বছরের খাদিজা নামে তার একটি কন্যা সন্তান আছে! তিনি নাকি আদালতে হাজিরা দেওয়া ও জেল পরিবর্তনের অজুহাতে মোটা অংকের টাকার বিনিময় কারারক্ষী ও পুলিশের সহযোগিতায় প্রিজন ভ্যানের পরিবর্তে মাইক্রো বাসে যাতায়াতের সময় তার বাসায় গিয়ে স্ত্রীর সাথে সময় কাটাতেন ঘন্টার পর ঘন্টা! এছাড়াও মিথ্যে চিকিৎসার নামে টাকার বিনিময়ে ঢাকা মেডিকেল ও পিজি হাসপাতালে কারাবন্দীদের জন্য নির্ধারিত প্রিজন কেবিনে নিজের পরিবারকে নিয়ে বসবাসও করেছেন গোপনে রাতের পর রাত- হাসপাতালের ডাক্তার ও কর্মচারী- কারারক্ষী ও পুলিশের সহযোগিতায়! আরো জানা যায় তিনি নাকি জেলখানা থেকেই বাড্ডা- রামপুরা- বনশ্রী- মালিবাগ এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন! বিশেষ করে তিনি কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে যাওয়া আসার অজুহাতে রামপুরা রোড ব্যবহার করতেন এবং তার বাসা রামপুরা টেলিভিশন সেন্টারের পাশে মেইন রোডে হওয়াতে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের জেলখানা থেকে- কাশিমপুর- কাশিমপুর- কেরানীগঞ্জ- যাতায়াতের সময় তার বাসায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন- এ সময় তিনি নাকি তার সন্ত্রাসী বাহিনীর সাথে মিটিং ও চাঁদাবাজির টাকা ভাগাভাগিও করতেন! মাফিয়া ডনের মতো এই সুবিধার বিনিময়ে কারারক্ষী ও পুলিশরা পেতেন বিপুল অংকের টাকা! জেলখানার অনেক শীর্ষ সন্ত্রাসীর জীবন যাপন নাকি এরকম ভাবেই চলেছে গত ২৭ বছর যাবত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ