রবিবার, 15 নভেম্বর 2026 · 23:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

মহিপুরে দেড় কেজি গাঁজাসহ  আটক-২ মহিলা, -১,পুরুষ ।

মহিপুরে দেড় কেজি গাঁজাসহ  আটক-২ মহিলা, -১,পুরুষ ।

ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কলাপাড়ার মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার শেষ বিকেলে গোপন সংবাদের  ভিত্তিতে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের  নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে 
মোঃ হারুন ঘরামী (৩০), পিতা- মোঃ মফেজ ঘরামী।মোসাঃ হামিদা বেগম (৪০), স্বামী- আলী হোসেন ঘরামী।মোসাঃ পারুল বেগম (৪০), স্বামী- মোঃ মনির হাওলাদার তাদের আটক করা হয়।তাদের সকলের বাড়ি মহিপুর থানার নয়ামিশ্রিপাড়া ০৬ নং ওয়ার্ড এলাকায়।
​
মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নয়ামিশ্রিপাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের টিমটি ওই এলাকায় অতর্কিত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মো. আলী হোসেন ঘরামী (৪৫) এবং মো. আমির হোসেন (৪০) নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ধাওয়া করে হারুন ঘরামীসহ তিনজনকে আটক করে এবং তাদের দখলে থাকা ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা জব্দ করে।
​
 মহিপুর থানার ওসি মো শামীম হাওলাদার  জানায়, আটককৃত মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের জোরালো অভিযান চলমান রয়েছে।
​

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ