সোমবার, 16 নভেম্বর 2026 · 23:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

বিদেশী পিস্তল সহ মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী শুটার জাকির গ্রেফতার”

বিদেশী পিস্তল সহ মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী শুটার জাকির গ্রেফতার”

ক্রাইম রিপোর্টার| জনতার দেশ:
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি সহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশের (ডিএমপি গোয়েন্দা) মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জামিল হোসেন ওরফে শুটার জাকির (৪৮)।
মিরপুর গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল বুধবার ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ঃ২০ ঘটিকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা ২ রাউন্ড গুলি  ১টি কালো রঙ্গের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা ২ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার।সে দীর্ঘদিন  ধরে মিরপুর এলাকায় ভয় ভীতি প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিল। পুলিশের তথ্য মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় শীর্ষ সন্ত্রাসী তানভীরুল  ইসলাম জয়ের সহযোগী হিসাবে মিরপুরে কাজ করতো। পরবর্তীতে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের  সহযোগী হিসাবে কার্যক্রম অব্যাহত রাখে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উল্লেখ্য গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায়  ভাগ বাটোয়ারা কে কেন্দ্র করে বিএনপি’ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সিজু (৩৮) কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে।
এই ঘটনায় জাকির পালিয়ে  যেতে সক্ষম হলেও তার সহযোগী শুটার মোহাম্মদ কাউসার ভুঁইয়া  ওরফে শান্ত ওরফে এসবি (  ২৪) কে অস্ত্র ও গুলি সহ মিরপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
ঘটনার পর মিরপুর মডেল থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয় এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে

ও গুরুতর আঘাতের অভিযোগ অপরটি অস্ত্র আইনে মামলা। মামলা দুটি বর্তমান মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।
গ্রেফতারকৃত জাকির এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ  ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে।

তথ্য সূত্রঃ

# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ