সোমবার, 16 নভেম্বর 2026 · 23:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

বালিয়াডাঙ্গী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ইয়াবাসহ আটক -৪

বালিয়াডাঙ্গী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত  ইয়াবাসহ আটক -৪

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সিআর-৪৫৩/২৫ মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন আলী (পিতা: মোঃ সাইফুল ইসলাম, সাং- পারুয়া)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ জাকরিয়া (৪৫) (পিতা: মৃত পিসকার আলী, সাং ১ নং উত্তরপাড়িয়া) এবং ২১ পিস ইয়াবাসহ মোঃ মতিউর রহমান (৪০) (পিতা: মৃত নইমদ্দিন, সাং বোগাদিঘী ৩ নং ধনতলা ইউনিয়ন)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানের সময় মইনাস সিংহ (২০) (পিতা: মহিন চন্দ্র সিংহ, সাং- পাঁচপীর) নামে আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ