সোমবার, 16 নভেম্বর 2026 · 23:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আইন-আদালত

জাতীয় সংসদে ” জুয়া প্রতিরোধ বিল ২০২৬” উত্থাপন, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড।

জাতীয় সংসদে ” জুয়া প্রতিরোধ বিল ২০২৬” উত্থাপন, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড।

স্টাফ রিপোর্টার :
​মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে জুয়া, অনলাইন জুয়া এবং ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার রোধে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই বিলটি উত্থাপন করেন।
​বিলটিতে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংসহ মোট ২৪টি বিষয়কে জুয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ অনুযায়ী ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।
​বিলের অনুযায়ী, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ায় জড়িত থাকলে ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করবেন। অনলাইন জুয়ায় যুক্ত থাকলে ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করবেন। অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করবেন। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।
​বিলটি পরীক্ষা করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ