মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

পাবনার সাঁথিয়ায় মনিরুলের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

পাবনার সাঁথিয়ায় মনিরুলের  হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে তার বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে এবং পরে থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তার মা নছিফা খাতুন এবং বাবা আব্দুল
মুন্নফ প্রাং ।
এ সময় বক্তব্য রাখেন, মনিরুলের বন্ধু সালমান বিশ্বাস, মনিরুল ইসলাম, তার ছোট ভাই তানজিল হোসেন, চাচা এরশাদ আলী প্রামানিক প্রমূখ।

জানা যায়, পাবনা বাস টার্মিনালে গত ৯জুন মঙ্গলবার মনিরুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুৃবরণ করেন। নিহত মনির হোসেন সাঁথিয়া থানার শিবরামপুর গ্রামের আব্দুল মুন্নাফ প্রামানিকের ছেলে। সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো।
সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের আলম মাস্টারের ছেলে রাকিবুল এবং মুন্নাফের ছেলে মনিরুল দুজন বন্ধু। ছোটবেলা থেকে একই সাথে একই গ্রামে বেড়ে উঠেছে দু”জন। প্রেম গঠিত কারনে এই হত্যাকান্ড ঘটেছে বলে অনেকেই ধারণা করছেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনা ঘটেছে পাবনা বাস টার্মিনালে, মামলা পাবনা থানায়। এ বিষয়ে সাঁথিয়া থানা সার্বিক সহযোগিতা করবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ