রবিবার, 15 নভেম্বর 2026 · 23:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

নেত্রকোণায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড।

নেত্রকোণায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড।

 

​নেত্রকোণা প্রতিনিধি: মহিউদ্দিন

​নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ২০ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সোমবার ১৮:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি দল দুর্গাপুর থানাধীন উকিলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। ​অভিযানকালে আসামি মো. নজরুল ইসলাম মড়লের নিজ দখলীয় বসতঘর থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।​ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), দুর্গাপুর জনাব মো. মিজানুর রহমান আসামিদের অপরাধ আমলে নিয়ে দোষী সাব্যস্ত করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের নিম্নলিখিত সাজা প্রদান করা হয়: ​মো. নজরুল ইসলাম মড়ল (৪৮): পিতা- মৃত শামসুল আলম, সাং- উকিলপাড়া, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণা। সাজা: ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​মো. রাজন (৪০): পিতা- মৃত শাহেদ আলী, সাং- বাগিচাপাড়া, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণা। সাজা: ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​মো. রনি মিয়া (২৫): পিতা- মৃত ছমির, সাং- বিশমপুর, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোণা। সাজা: ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​মোবাইল কোর্টের কার্যক্রম শেষে সাজাপ্রাপ্ত আসামিদেরকে পুলিশ প্রহরায় নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ