সোমবার, 16 নভেম্বর 2026 · 00:01
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক।

নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক।

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গ্রামে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অপহরণের চেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর নাম জান্নাত (৫)।  সে তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে এবং বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে স্কুলে প্রবেশ করে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণী নিজেকে “খালাম্মা” পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষক ও অভিভাবকদের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে স্থানীয়রা তাকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল শিকদার বলেন, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার বা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ নম্বর ০১৮১৯৮৯৭৪০০

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ