রবিবার, 15 নভেম্বর 2026 · 23:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা!

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা!

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
​অভিযানকালে ফিলিং স্টেশনটির পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে ৩০০ মিলিলিটার কম তেল দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা পূর্ণ মূল্য পরিশোধ করেও নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল থেকে বঞ্চিত হচ্ছিলেন।
​এই অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
​বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নরসিংদীর একটি টিমের প্রসিকিউশনে পরিচালিত এই অভিযানে শিবপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনসূত্রে জানা গেছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ