মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:31
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ধুনটে নিখোঁজ ১৬ বছরের সিফাতুল্লাহ, খোঁজে দিশেহারা পরিবার

ধুনটে নিখোঁজ ১৬ বছরের সিফাতুল্লাহ, খোঁজে দিশেহারা পরিবার

বগুড়া থেকে আশরাফউদ্দিন -আল-আজাদ

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলামের ছেলে মো. সিফাতুল্লাহ (১৬) গত ১৩ জুলাই ২০২৬, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, সিফাতুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।

নিখোঁজ সিফাতুল্লাহর উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা এবং শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা জুব্বা, লুঙ্গি ও টুপি। এছাড়া তাঁর ডান চোখে একটি আঞ্জনি রয়েছে, যা তাঁকে শনাক্ত করতে সহায়ক হতে পারে।

পরিবারের পক্ষ থেকে সিফাতুল্লাহর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে অথবা তাঁকে কোথাও দেখতে পেলে দ্রুত ০১৭৩৭-৪১৭১৪৫, ০১৮৮৮-৩০২৪১৫ অথবা ০১৭৫৩-৯২৬২২৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ