মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা।

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা।

আফজাল মিয়া | বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি:

সিলেট- সুনামগঞ্জ জেলাবাসীর ওই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে ঝুঁকি নিয়ে চলাবল করতে যানবাহন। ভোক্তভোগী দুটি জেলার বাসিন্দা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সড়ক সংস্কারের দাবী করে আসলেও সংস্কার হচ্ছেনা এই জনগুরুত্বপূর্ণ সড়কের। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক।
বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার দাবীতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারস্থ সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখা অফিসে যৌথ জরুরী সভা করেছে সিলেট জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি ও টুকের বাজার মিনিবাস ও কোষ্টার মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেছেন, ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ষ্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকের বাজার পর্যন্ত সড়ক সংস্কার না করা হলে কর্মবিতরতীসহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সভাপতি মো এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে ও সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়া সভায় বাস-মিনিবাস মালিক-শ্রমিক ও সিএনজি মালিক/শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ