মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কেন্দুয়ার চন্দগাতি গ্রামের বিভাটেক চালক সারোয়ার নরসিংদীতে খুন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিভাটেক সহ খুনি চক্র গ্রেফতার।

কেন্দুয়ার চন্দগাতি গ্রামের বিভাটেক চালক সারোয়ার নরসিংদীতে খুন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিভাটেক সহ খুনি চক্র গ্রেফতার।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে চালককে গ*লা কেটে হ*ত্যা করে বিভাটেক (মিশুক) গাড়ি ছি*নতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হ*ত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই র*হস্য উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামীকে গ্রে*ফতার করা হয়েছে।

গ্রে*ফতারকৃত আসামীরা হলেন:
১। মোঃ আনোয়ার হোসেন (২৭), পিতা-আবুল হোসেন, সাং-হারুয়া, জেলা-কিশোরগঞ্জ (বর্তমান বাসিন্দা: টাওয়াদী, নরসিংদী)।
২। আশিক (২১), পিতা-কবির হোসেন, সাং-বুদিয়ামারা, জেলা-নরসিংদী।

উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত বিভাটেক গাড়ি এবং ৪টি ব্যাটারি।

নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালাতেন। গত ১৪ জুন দুপুরে সারোয়ার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়ে আর ঘরে ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে ১৪জুন রাত ১২:৩০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেরিবাঁধের পাশে একটি ঝোপের ভেতর থেকে সারোয়ারের গ*লাকাটা *মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নি*হতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হ*ত্যা মা*মলা দায়ের করেন।

মা*মলা রুজুর পরপরই নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের দিক-নির্দেশনায় নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সাথে হ*ত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে নরসিংদী এলাকা থেকে ২ আসামীকে গ্রে*ফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে*ফতারকৃত আসামীরা সারোয়ারকে গ*লা কেটে হ*ত্যা করে গাড়ি ছি*নতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রে*ফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ