রবিবার, 15 নভেম্বর 2026 · 22:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ!

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ!

কুষ্টিয়া প্রতিনিধি|জনতার দেশঃ

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন
(১৭) কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে পুলিশ। এরপর থেকে তাকে গ্রেফতারে অভিযান চলছিল।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে কলবেল চাপার সময় পেছন থেকে এসে এক কিশোর তাকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে
আঘাত করে। সিসি টিভি ফুটেজে দেখা যায়, গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জাকিয়ার পেছন থেকে ছুরি হাতে এগিয়ে আসে এক কিশোর। এরপর তাকে একের পর এক আঘাত করে। হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করতে করতে চিৎকার দিয়ে সড়কে লুটিয়ে পড়ে জাকিয়া। পরে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায় পরে আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাতে দুটি গভীর ক্ষত ছিল। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সে আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হচ্ছে।জাকিয়ার পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর ইমন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জাকিয়ার পরিবার ইমনের অভিভাবকদের জানালে কিছুদিন হয়রানি বন্ধ ছিল। তবে সেই ঘটনার ক্ষোভ থেকেই ইমন এ হামলা চালিয়েছে বলে পরিবারের অভিযোগ। জাকিয়ার মা অভিযোগ করেন, মেয়েকে হত্যার উদ্দেশ্যেই বাসার গেটের সামনে ছুরিকাঘাত করা হয়েছে।

তিনি এ  ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ জানিয়েছিলেন, ঘটনার পর আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। সেখান থেকে অভিযুক্ত কিশোরের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ