মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেফতার ৩

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেফতার ৩

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশাসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোহাগপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। সিএনজিটির নম্বর ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯।
তল্লাশির একপর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরে সিগারেট বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএনজিতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নরসিংদীর শিবপুর থানার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে হিমেল মিয়া; পলাশ থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি সিগারেট ও সিএনজি অটোরিকশাটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতার ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধভাবে আনা এসব সিগারেটের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ