মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 12:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব! · মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! · রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়েই হয়েছিল ধুন্ধুমার কাণ্ড! · ব্যাংকিং খাতে সংস্কারের খসড়া চূড়ান্ত: বাড়ছে স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা! · বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! · জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে ইরানে গায়িকা ও প্রযোজনা দলকে বেত্রাঘাত, সংগীতে নিষেধাজ্ঞা! · আকাশ প্রতিরক্ষা অঞ্চলে একাধিক রুশ বিমানের প্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল দক্ষিণ কোরিয়া! · পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা, ২৮ নভেম্বর পর্যন্ত করবেন তিন শহর সফর!
রাজনীতি

তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগানে আটক --৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা!

তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগানে আটক --৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা!

আমির হোসাইন

সুনামগঞ্জ প্রতিনিধি|জনতার দেশঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নাশকতার চেষ্টায় সমবেত ও জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল দেয়ার ঘটনার তিন জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় বর্তমান ও সাবেক তিন চেয়ারম্যান সহ ২৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এর পূর্বে রবিবার (২২ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজার সংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেরিবাধের কাঁচা রাস্তার উপর থেকে আটক করে।

আটককৃতরা হলো,উপজেলার ভাটি তাহিরপুর উপজেলা ভাটি তাহিরপুর গ্রামের গোলাম হোসনের ছেলে জাহিদ হাসান(২৬)একেই গ্রামের বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ(২৫) ও শাহগঞ্জ গ্রামের সোহেল মিয়ার ছেলে রুবেল মিয়া(২২)। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,রাতে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সোলেমানপুর বাজার সংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেরিবাধের কাঁচা রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের অনুমান ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী রাজনৈতিক পরিস্থিতি, সরকারি কার্যক্রমকে ব্যহত করা,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাহিরপুর থানা এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা, অগ্নিসংযোগ, ভাংচুর, ক্ষয়ক্ষতি করার জন্য গোপনে বৈঠক করার উদ্দেশ্যে সমবেত হয়। এসমন সংবাদের ভিত্তিত্বে থানা অফিসার ইনচার্জের নির্দেশনা এসআই মোঃ সাদেক সহ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি লাল ও কালো রংয়ের পুরাতন ১০০ সিসির প্লাটিনা মোটরসাইকেলসহ তিন জনকে আটক করে। এসময় অন্যান্য আসামীরা সু-কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া,বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন সহ ২৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৫০-৬০ জনের নামে তাহিরপুর থানা এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে The Special Powers Act, 1974 Section 15(3)/25D ধারায় নিয়মিত মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ। তিনি জানান,আটক আসামীদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ