মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 16:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
চোখ ফেরানো যাচ্ছে না! পুরোনো হলিউডের নায়িকার রূপ ধরে হাজির হলেন সাবিলা নূর! · রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস! · মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি! · জামালপুরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! · রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় ককটেল বিস্ফোরণ, পথচারীসহ আহত ৩! · মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ! · লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এনসিপির! · এক দেখাতেই অদৃশ্য হবে ছবি-ভিডিও, হোয়াটসঅ্যাপের নতুন বেটা সংস্করণে মিলল ‘জ্যাপস’-এর সন্ধান !
রাজধানীর হালচিত্র

রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় ককটেল বিস্ফোরণ, পথচারীসহ আহত ৩!

রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় ককটেল বিস্ফোরণ, পথচারীসহ আহত ৩!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহির গেটে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাহিরের গেট লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উড়াল সেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হন। পরে তাদেরকে পুলিশ ও পথচারীদের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রাতে উত্তরার জসিমউদ্দিনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে ফুটপাতে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মানিক মাহমুদ বলেন, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি। তবে উড়াল সেতুর ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে একই স্থানে উড়াল সেতু থেকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে তখনও কেউ হতাহত হননি।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: রাজধানীর হালচিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ