মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রাজধানীর হালচিত্র

মাদক ও অস্ত্র উদ্ধারসহ রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮০ অপরাধী!

মাদক ও অস্ত্র উদ্ধারসহ রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮০ অপরাধী!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৭ জন, উত্তরা বিভাগ ২৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

টপিক: রাজধানীর হালচিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ