মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 16:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
চোখ ফেরানো যাচ্ছে না! পুরোনো হলিউডের নায়িকার রূপ ধরে হাজির হলেন সাবিলা নূর! · রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস! · মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি! · জামালপুরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড! · রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় ককটেল বিস্ফোরণ, পথচারীসহ আহত ৩! · মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ! · লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এনসিপির! · এক দেখাতেই অদৃশ্য হবে ছবি-ভিডিও, হোয়াটসঅ্যাপের নতুন বেটা সংস্করণে মিলল ‘জ্যাপস’-এর সন্ধান !
রাজধানীর হালচিত্র

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ !

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ !

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে মিরপুরের দারুসসালাম, শাহ আলী থানা এলাকায় জড়ো হন পোশাকশ্রমিকেরা। পরে সেখান থেকে তাঁরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আসার চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

এখন মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।

এদিকে সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচের সড়ক পোশাকশ্রমিকেরা অবরোধের চেষ্টা করেছিলেন বলে জানান পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, তবে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতিসহ বাধার মুখে তাঁরা সড়ক অবরোধ করতে পারেননি।

ওসি জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। পরে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের দাবিদাওয়ার বিষয়ে কথাবার্তা বলেন। প্রায় এক ঘণ্টার মতো তাঁরা সড়কের পাশে অবস্থান করে এলাকা থেকে চলে যান।’

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। আর মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছেন বিজিবির সদস্যরা।

মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচেও পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এ সময় মিরপুর ১০ ও মিরপুর ১১ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে এক মাস ধরে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

বোর্ডের তৃতীয় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। কথা ছিল, গতকাল মালিকপক্ষ নিম্নতম মজুরির প্রস্তাব দেবে।

বোর্ডের স্থগিত করা সভাটি (তৃতীয় সভা) ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এই সভা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ড এক নোটিশে এই তথ্য জানিয়েছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: রাজধানীর হালচিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ