নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ-২০২৭ সালের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ-২০২৭ সালের নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আলী টুটুল এবং সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৬৪৮টি ভোট কাস্ট হয়। সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আলী টুটুল ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট নাজমুল কাদের পান ১৯১ ভোট।
সহ-সভাপতি পদে এডভোকেট আলমগীর হোসেন ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট জিয়াউর রহমান পান ২৪১ ভোট।
সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শিহাব উদ্দিন ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে এডভোকেট নুরুল ইসলাম (নুরুন্নবী) পান ১৮৪ ভোট এবং এডভোকেট আশিকুর রহমান কাশেম পান ১৮১ ভোট।
