শুক্রবার, 27 নভেম্বর 2026 · 10:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের গোয়েন্দা তথ্য নিয়ে প্রতিবেদন: রাশিয়া-চীন প্রসঙ্গে যা বললেন ট্রাম্প ! · কক্সবাজার থেকে মাত্র ২ ঘণ্টার পথ: কেন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে শাহপরীর দ্বীপ! · আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন: গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন! · নিউইয়র্কে শক্তিশালী ঝড়ে পণ্ড থ্যাঙ্কসগিভিং উৎসব, ৪৫১ ফ্লাইট বাতিল ও ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন! · আজকের আবহাওয়া, পঞ্জিকা ও অন্যান্য বার্তা | ২৭ নভেম্বর ২০২৬! · অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা! · এই আসামির অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা! রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল · সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি॥ -সেক্টর কমান্ডার দিনাজপুর!
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম

কক্সবাজার থেকে মাত্র ২ ঘণ্টার পথ: কেন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে শাহপরীর দ্বীপ!

কক্সবাজার থেকে মাত্র ২ ঘণ্টার পথ: কেন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে শাহপরীর দ্বীপ!

ট্যুরিজম ডেস্ক|জনতার দেশঃ

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ। দেশের পূর্ব-দক্ষিণ অঞ্চলের সড়কপথের শেষ জনপদ।

একসময় নদী ও সমুদ্র বেষ্টিত ছিল এই দ্বীপ। পরে উত্তর অংশে চর জেগে জোড়া লাগে মূল সড়কের সঙ্গে। গত তিন বছরে সরকারের নানা বিধি-বাধ্যকতায় পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণ কঠিন ও ব্যয়বহুল হওয়ায় কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের কাছে কদর বাড়ে শাহপরীর দ্বীপের। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, এ বছর দৈনিক গড়ে এক থেকে দেড় হাজার পর্যটক এসেছে দ্বীপে।

কক্সবাজার শহর থেকে সড়কপথে মেরিন ড্রাইভ হয়ে শাহপরীর দ্বীপের দূরত্ব ৮৯ কিলোমিটার। শহর থেকে গাড়িতে পৌঁছতে সময় লাগে দুই ঘণ্টা। তবে পর্যটকদের সুবিধার জন্য সরকারি তেমন কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।

শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ব্যবসায়ী জাবেদ নজির বলেন, প্রতিদিন হাজারখানেক পর্যটক শাহপরীর দ্বীপে আসছে।

ছুটির দিনগুলোতে পর্যটকের ভিড় আরো বেড়ে যায়। পর্যটকরা দ্বীপের জেটি, নাফ নদের পারে মিয়ানমারের দৃশ্য উপভোগ করে। এ ছাড়া দ্বীপের ঘোলারচর, সমুদ্রসৈকতও পর্যটকদের কাছে অনেক আকর্ষণের।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দ্বীপটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর ও উপভোগ্য। এটিকে সেন্ট মার্টিনের বিকল্প পর্যটন স্পট হিসেবে পর্যটকরা ভ্রমণের জন্য বেছে নেয়।

তবে দ্বীপে এখনো অবকাঠামোগত তেমন সুযোগ-সুবিধা পর্যটকদের জন্য গড়ে ওঠেনি। দু-একটি কটেজ রয়েছে, যেখানে কমসংখ্যক পর্যটকের রাতযাপনের সুযোগ রয়েছে। পর্যটকদের সুবিধার্থে সরকারি ও বেসরকারি পর্যায়ে হোটেল, মোটেল ও কটেজ নির্মিত হলে দ্বীপে পর্যটকের আগমন আরো বাড়বে।

কক্সবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘শাহপরীর দ্বীপ ভ্রমণে পর্যটকদের আগ্রহ বাড়ছে। পর্যটকদের সুবিধার্থে দ্বীপে শৌচাগারসহ যেসব বিষয় দরকার, সেগুলো সভায় উপস্থাপন করা হবে। দ্রুত সময়ে ফান্ড সৃষ্টির মাধ্যমের পর্যটকদের জন্য শাহপরীর দ্বীপে কী কী স্থাপনা তৈরি করা যায় দেখব।’

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ