রবিবার, 29 নভেম্বর 2026 · 19:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান! · যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫! · শিক্ষক সংকটে ভুগছে  নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান! · চেঙ্গিস খানের বংশধর থেকে মুসলিম শাসক: গাজান খানের উত্থান ও সংস্কার!
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের: শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সমুদ্রপথ বন্ধ রাখার হুঁশিয়ারি সেনাপ্রধানের!

হরমুজ প্রণালিতে নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের: শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সমুদ্রপথ বন্ধ রাখার হুঁশিয়ারি সেনাপ্রধানের!
আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ থাকবে। এদিকে একই জলসীমায় একটি তেলের ট্যাংকারে মাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমির হাতামি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান। তিনি দাবি করেন, তাঁদের নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে। নিজেদের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির মেহর বার্তা সংস্থার খবরে বলা হয়, তিনটি তেলবাহী ট্যাংকার নিয়ম ভেঙে ইরানের ঘোষিত ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিল। এর মধ্যে একটি ট্যাংকার নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। এই ঘটনার পর সঙ্গে থাকা অন্য দুটি ট্যাংকার নিজেদের পথ পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।

তথ্য: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: আন্তর্জাতিক দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ