সোমবার, 16 নভেম্বর 2026 · 23:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মোছাঃ শাসছুন নাহারকে ২ বৎসরের সাজা প্রদান করেন। প্রাপ্ত তথ্যে জানা যায় গত মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ ফাতেহা তুজ জোহরা ১০ নং পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে মোরশেদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ শামছুন নাহার (৪৫) কে মাদক সহ আটক করেন। আটক করার পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে ২ বৎসরের সাজা প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী জানান, গত মঙ্গলবার গোপন সূত্রে সংবাদ পেয়ে বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোছাঃ শামছুন নাহারকে আটক করা হয়। এরপর তাকে চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফাতেহা তুজ জোহরার নিকট হাজির করা হলে তিনি তাকে ২ বছরের সাজা প্রদান করেন। এরপর তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। এই দিকে খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে মোছাঃ শামছুন নাহার ও তার মেয়ে মোছাঃ আছমা (শবনাম) (২৭) ও মেয়ের জামাই মোঃ মাসুদ রানা (বাবু) সহ এরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবসী জানান।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী সাথে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে মোছাঃ শামছুন নাহার মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ