সোমবার, 16 নভেম্বর 2026 · 01:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এর বিপুল অর্থ ভান্ডারের রহস্যঃ তার নামে- বেনামে থাকা ৫৩ টি ব্যাংক একাউন্ট, দুবাইয়ে বিনিয়োগ সহ ৩৫২ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য!

সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এর বিপুল অর্থ ভান্ডারের রহস্যঃ তার নামে- বেনামে থাকা  ৫৩ টি ব্যাংক একাউন্ট,  দুবাইয়ে বিনিয়োগ সহ ৩৫২ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য!

ক্রাইম ডেস্ক| জনতার দেশ:
রাজধানী ঢাকার আদাবর  থানায়  রাহুল ওরফে দাউদ তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়া এবং আরো দুই তিন জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে সিআইডি।
আদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ছবিসংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করি মাসুদের অর্থের উৎস ও সম্পদ নিয়ে তদন্ত করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার সম্ভাব্য অবৈধ বিনিয়োগের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
বাংলাদেশে ফয়সাল, তার স্ত্রী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩ টি ব্যাংক হিসাব জব্দ করার পর এখন বিদেশে তার কোন সম্পদ রয়েছে কিনা তা যাচাই করছে সংস্থাটি।
সিআইডির আর্থিক অপরাধ ইউনিট ফয়সাল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে অবৈধ বিনিয়োগ ওঅর্থ পাচার করেছেন কি না, সেটিও তদন্ত করছে।
সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের উপ-পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন সিআইডির আর্থিক অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি)মোহাম্মদ মনিরুজ্জামান।
সিআইডি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার প্রবেশ ও বের হওয়ার সুযোগ সম্বলিত পর্যটন ভিসা রয়েছে। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরা থেকে বাংলাদেশে আসেন।
২০২৫ সালের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে রাজধানীর পুরানা পল্টন এলাকায় গুলি করা হয়।৬ দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে হাদী হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সালের নাম আসে।এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।
তথ্যঋণঃ

# দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

# দ্য ডেইলি স্টার (বাংলা)

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ