আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈদেরখোলা গ্রাম থেকে মাদকের অভিযোগে দুইজনকে আটক করে শিবপুর মডেল থানার পুলিশ। ৩০ইং জুলাই বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঐ এলাকা থেকে নারী-পুরুষ মিলে দুই ট্রাক ভর্তি লোকজন এসে থানা গেটে হট্টগোল শুরু করে।
এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সূত্রে জানা যায়,
প্রকৃত ঘটনা ওই এলাকায় এক মহিলা মা দকের ব্যবসা করে, একই এলাকার দুইজন ব্যক্তি এর প্রতিবাদ করায় তাদের নামে ওই নারী মা দক ব্যবসায়ী মিথ্যা মা মলা দায়ের করে। ছবির এই মুরুব্বির ছেলেকে ধরে নিয়ে এসেছে। যাকে ধরেছে সে হচ্ছে একজন আলেম। তাই থানার সামনে তৌহিদী জনতা ভীড় করেছে।
এলাকাবাসীর দাবী প্রকৃত মাদক ব্যাবসায়ীকে ধরা হোক। এবং নিরাপরাধ লোকজনকে অহেতুক হয়রানী না করার জন্য আহবান জানান।
শিবপুর থানা সূত্রে জানা যায়, যাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে, তাদের নামে ওয়ারেন্ট আছে।
তাই থানা থেকে ছাড়া সম্ভব নয়।
কোর্ট থেকে জামিনে আনতে হবে।
