মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বান্দরবানে বন্যা পরিস্থিতির চরম অবনতি: তলিয়ে গেছে আর্মি পাড়াসহ নিম্নাঞ্চল, আতঙ্কে জনজীবন।

বান্দরবানে বন্যা পরিস্থিতির চরম অবনতি: তলিয়ে গেছে আর্মি পাড়াসহ নিম্নাঞ্চল, আতঙ্কে জনজীবন।

​নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
​টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে বান্দরবানের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপে বান্দরবান শহরের আর্মি পাড়াসহ বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল এখন পুরোপুরি পানির নিচে। আকস্মিক এই বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
​সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, আর্মি পাড়ার অনেক বসতবাড়ির একতলা ও দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরপাদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। শহরের প্রধান সড়কগুলোর অনেক অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হলেও পানির প্রচণ্ড স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বেগ পেতে হচ্ছে।
​আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃষ্টিপাতের প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের আশঙ্কা, রাতের বেলা নতুন করে বৃষ্টিপাত হলে পরিস্থিতির আরও ভয়াবহ রূপ ধারণ করবে এবং প্লাবিত এলাকার পরিধি আরও বিস্তৃত হবে।
​প্রশাসন সূত্র জানিয়েছে, পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করা হচ্ছে এবং পর্যাপ্ত ত্রাণ ও উদ্ধারসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না স্থানীয়দের।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ